ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৪:৪০:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

আবারও বাড়লো সয়াবিন তেলের দাম। এক মাস না পেরোতেই দ্বিতীয় দফায় ১২ টাকা বাড়লো প্রতি লিটার সয়াবিন তেলের দাম। 

বৃহস্পতিবার তেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে খুচরা বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটারে ‌১৫৩ টাকায় বিক্রির ঘোষণা দেয়।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৫৩ টাকা, পাম সুপার তেল ১১২ টাকা এবং ৫ লিটার সয়াবিন তেলের বোতল ৭২৮ টাকায় বিক্রি হবে।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে গত ১৯ মে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির তোয়াক্কা না করে ব্যবসায়ীরা নিজেরাই তখন প্রতি লিটার সয়াবিন তেলে পাঁচ টাকা করে বাড়িয়ে দেন। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে লিটারে পাঁচ টাকার পরিবর্তে দুই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ হয় ১৪১ টাকা। সে হিসাবে এবার প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ছে ১২ টাকা।

তবে সংগঠনটি বলছে, ২০২০ সালের জুনের পর থেকে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। দেশের ভোজ্যতেলের মোট চাহিদার ৯৫ শতাংশের বেশি আমদানি করতে হয়। এ অবস্থায় সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। বরং আন্তর্জাতিক বাজারে যে পরিমাণ দাম বেড়েছে, স্থানীয় বাজারে সে পরিমাণ বাড়েনি।